শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বালানির দাম পরিবর্তন নয়, বরং বৃদ্ধির লক্ষ্যেই সংশোধনী: খালেকুজ্জামান

সমীরণ রায় : [২] একাধিকবার জ্বালানির দাম পরিবর্তনের জন্য এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ২০২০ সংসদে উত্থাপনের তীব্র নিন্দা জানিয়ে বাসদ সাধারণ সম্পাদক আরও বলেন, এই সংশোধনী জনগণের জীবন যাত্রাকে আরও বিপদাপন্ন করবে।

[৩] তিনি বলেন, বিশ্বে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে থাকলেও বাংলাদেশে কমানো হয়নি। বরং বিদ্যুতের দাম বাড়িয়েছে। রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মুনাফা করার সুযোগ দিতেই চাহিদা না থাকলেও উৎপাদন না করে তাদের টাকা দিতে হচ্ছে।

[৩] খালেকুজ্জামান বলেন, বিশ্ব যেখানে জীবাষ্ম থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে মনযোগী। সেখানে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মুখ ফিরিয়ে রেখেছে।

[৪] তিনি আরও বলেন, জনভোগান্তি বৃদ্ধির লক্ষ্যে জ্বালানির দাম বৃদ্ধির জন্য এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল প্রত্যাহার করতে হবে। অন্যথায় এই অযৌক্তিক বিল পাশের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুশিয়ারি দেন তিনি।

[৫] বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়