শিরোনাম
◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য দেশে কোভিড-১৯ জয় করলেন ৫১ হাজার মানুষ

শাহীন খন্দকার :[২] প্রতিদিনই দেশে বাড়ছে কোভিড-১৯ সংক্রমনভাইরাসে মৃত্যু ও শনাক্তে সংখ্যা। আশার কথা, প্রাণঘাতী এই ভাইরাসের রাহু থেকে মুক্তির সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। কভিড-১৯ থেকে দেশে করোনাভাইরাসে সুস্থ মানুষের সংখ্যা এরই মধ্যে অর্ধলাখ ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাস নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, দেশে সবশেষ চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস জয় করেছেন ১ হাজার ৮২৯ জন। তাতে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৫ জন।

[৩] সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিসংখ্যানে দেখা যায়, দেশে সুস্থতার হার বাড়ছে ১৬ জুন থেকে। এই দশ দিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৩১ জন। সবশেষ তথ্যানুযায়ী,দেশে করোনাভাইরাসে আক্রান্ত অনুপাতে সুস্থতার হার ৪০.৬৭ শতাংশ। তথ্য আইডিসিআর ও দেশরুপান্তর।

[৪] সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করে আরও ৩ হাজার ৯৪৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আর নতুন ৩৯ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ জন। সবশেষ আজ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৯ শতাংশ; মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৬৭ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে, এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়