শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় ব্যাংক কর্মকর্তাসহ আরো দুইজন করোনায় শনাক্ত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: [২] বৃহস্পতিবার আক্রান্ত দুজন হলেন, বাসুয়াড়ী ইউনিয়নের দেবীনগর গ্রামের একজন এবং অপরজন হলেন দহাকুলা ইউনিয়নের বহরামপুরের বাসিন্দা। এদের মধ্যে একজন ইসলামি ব্যাংক নোয়াপাড়া শাখার কর্মকর্তা এবং অপরজন কৃষক। বাঘারপাড়া হাসপাতালের আরএমও ডাঃ কৌশিক আশরাফ বিষয় টি নিশ্চিত করেছেন।

[৩] বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম জানান, গত ২৩ জুন আক্রান্ত ওই দুই জন জ্বর , সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নমুনা দিতে আসে । করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয় । এদিন তাদের সাথে আরো আট জনের নমুনা সংগ্রহ করা হয় । বৃহস্পতিবার ওই দুজনের ফলাফল পজিটিভ আসে।

[৪] ডাঃ কৌশিক আশরাফ জানান, দুজনকেই তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হবে। এদিকে আক্রান্তের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, সাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা আক্রান্তদের বাড়ি পরিদর্শন করে তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়