শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসটিআই’র কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিল্প সচিবের নির্দেশ

ইসমাঈল ইমু : [২] শিল্প সচিব এ কে এম আলী আজম বলেছেন, বিএসটিআই আগের তুলনায় অনেক গতিশীল হয়েছে। এই ধারা অব্যাহত রেখে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিএসটিআই’র কার্যক্রমকে বেগবান করতে হবে। বৃহস্পতিবার তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

[৩] শিল্প সচিব বলেন, একটি দেশের পণ্যের পরীক্ষণ পদ্ধতি যত ভালো সেদেশে তত ভালো মানের পণ্য উৎপাদিত হবে। ভালো মানের পণ্য উৎপাদন করতে পারলে রফতানি বাজার সম্প্রসারিত হবে। এছাড়া অভ্যন্তরীণ বাজারেও ভোক্তার কাছে ভালো মানের পণ্য পৌঁছে দেয়া সম্ভব।

[৪] তিনি আরও বলেন, বিএসটিআই’র লোগো যেন আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে আমাদের সকলকে সে বিষয়ে একই সঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় বিএসটিআইকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বস্থ করেন।

[৫] বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মো, তাহের জামিলসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়