শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনতে হলো চুয়াডাঙ্গার একদল ভক্তকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: [২] গতকাল বুধবার ছিল আর্জেন্টাইন এই ফুটবলারের জন্মদিন। এদিন সন্ধ্যাবেলা দামুড়হুদার একদল কিশোর-তরুণ একটি কফি হাউজে জড়ো হয়েছিলেন মেসির জন্মদিন পালনের জন্য। শারীরিক দূরত্বের কোনো বালাই ছিল না তাদের মধ্যে।

[৩] তাদের মেন্যুতেও ছিল নানাবিধ খাবার। কিন্তু ঘটনাচক্রে তারা পড়ে যান একটি টহলদলের নজরে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সেই টহলদলটি ঘুরে ঘুরে দেখছিল এলাকাবাসী সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছে কি না।

[৪] সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভঙ্গের দায়ে ১৫ জন কিশোর-তরুণের এই দলটির প্রত্যেকের কাছ থেকে আদায় করা হয়ে ১০০ টাকা করে জরিমানা। আর যে কফিহাউজে ছিল এই আয়োজন, সেটিকে দেওয়া হয় ছয় হাজার টাকা জরিমানা দণ্ড।

[৫] চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন বলেন, ‘আমরা একটি কফি হাউজের সামনে গিয়ে দেখি, ১০-১৫ জন বসে আছেন। জিজ্ঞেস করলাম কী ব্যাপার? জবাবে তারা বলে, মেসির জন্মদিনের জন্য বসছিলাম। চা-কফি, চিকেন ফ্রাই এসব খাবার আইটেমও ছিল।’

[৬] নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘একে তো রাতের বেলায় দোকান খোলা, তার ওপর তারা একেবারেই গায়ের সাথে গা লাগিয়ে বসেছিল। ১৫ জন গায়ের সাথে গা লাগিয়ে বসলে সামাজিক দূরত্ব কি থাকে?’

[৭] এরা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। তাই তাদের জরিমানার অংক খুব একটা বেশি ধরা হয়নি বলে জানান ম্যাজিস্ট্রেট।

[৮] ফিরোজ হোসেন আরও বলেন, ‘যেহেতু ছাত্র আর বাবা-মা ততটা সচ্ছল না। তো আমরা উপদেশ দিয়ে ১০০ টাকা করে নেই জনপ্রতি। মোট টাকা নেই ১৫০০। আর যার দোকান তার থেকে নেই ৬ হাজার টাকা জরিমানা হিসেবে।’

[৯] উল্লেখ করা যেতে পারে, আইইডিসিআরের হিসেব অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় এখন পর্যন্ত ১৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ