শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় অর্থনীতিতে পূর্ভাবাসের চেয়ে বেশি বিপর্যয় হবে ব্রাজিলে

মুসা আহমেদ: [২] ব্রাজিলে করোনায় অর্থনীতি সম্পর্কে সরকারের দেয়া পূর্ভাবাসের চেয়েও বেশি ধস হবে বলে মনে করছেন দেশটির কোষাগার সচিব মানসুয়েতো আলমেইদা। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনার দ্বিতীয় সংক্রমণ ঢেউ আশঙ্কায় নতুন করে বিধিনিষেধ আরোপ করায় আগামী বছরে অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে কঠিন চ্যালেঞ্জে পড়ে যাবে দেশ। রয়টার্স

[৩] তিনি বলেন, চলতি অর্থ বছরের বাজেটে প্রাথমিক ঘাটতি ধরা হয়েছে ১৫২ বিলিয়ন ডলার। যা মোট জিডিপি প্রবৃদ্ধির ১১ শতাংশ। অন্যদিকে, বছর শেষে অর্থনীতিতে ধস হবে ৬ থেকে ৭ শতাংশ।

[৪] দেশটির সরকারি ভবিষ্যধবাণীতে বলা হয়, চলতি বছরে ঘাটতি বাজেট হবে জিডিপির প্রায় ১০ শতাংশ এবং অর্থনীতি সঙ্কুচিত হবে ৪.৭ শতাংশ। এত বেশি ঘাটতি বাজেটের মূল কারণ হিসেবে দেখা হয়, রাজস্ব আয়ে ব্যাপক ধস। করোনার কারণে এ বছর সুদ আয় কমেছে ১৭ শতাংশ।

[৫] আলমেইদা বলেন, সরকারি ব্যয়ে যত প্রবৃদ্ধি হবে তা চলতি অর্থ বছরেই শুরু হবে এবং তা চলতি বছরেই শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে, রাজস্ব আয় ছাড়া আগামী বছরের জন্য কিছুই থাকছে না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়