শিরোনাম
◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ জয় করলেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এমপি

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা¡ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির প্রবল আত্ম বিশ্বাস আর দৃঢ় মনোবল নিয়ে করোনা জয় করে সুস্থ হয়ে ওঠেছেন।

[৩] বৃহস্পতিবার দুপুর ১২টায় আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল এমপির করোনা ভাইরাসের প্রথম ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] আব্দুস শহীদ এমপি গত ১৪ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উনাকে হস্তান্তর করা হয়েছিল।

[৫] ইমাম হোসেন সোহেল বলেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এখনো তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আছেন। বৃহস্পতিবার মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেয়ার পর ছাড়পত্র দেয়া হতে পারে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ