শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন, মেছতার জেদি দাগ নিমিষেই দূর করার জাদুকরী পদ্ধতি!

অনলাইন ডেস্ক : দাগহীন কোমল মসৃণ ত্বক সবারই কাম্য। তবে এই ত্বকে নানা কারণেই ব্রণ, মেছতা, কালো ছোপ ইত্যাদি হতে দেখা যায়। যা খুবই বিরক্তিকর। মুখের একটি বিব্রতকর দাগ হচ্ছে মেছতা। মেছতাকে মেলাজমা, ক্লোয়াজমা ফেসিও বলা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা। যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
সাধারণত বাদামি বর্ণের হলেও ত্বকের গভীরতা, ত্বকের ধরন অনুযায়ী মেছতার রঙের হালকা তারতম্য হতে পারে। মেছতা প্রতিকারে অনেকেই নানা রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন। যা হিতে বিপরীত হয়ে থাকে। এসব প্রসাধনী ত্বকের আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে ঘরোয়া একটি উপায় খুবই কার্যকর। যা ত্বকের কোনো ক্ষতি ছাড়াই সমস্যার সমাধান দেবে। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক মেছতা দূর করার সেই জাদুকরী পদ্ধতিটি-

যা যা লাগবে

সাদা জিরা গুঁড়া (মুদি দোকানে পাবেন), হলুদ গুঁড়া, সরিষা গুঁড়া, আটা।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

একটি বাটিতে ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া, ১ চা চামচ আটা নিন। এবার শবগুলো উপকরণ ভালো করে মেশান। তৈরিকৃত এই প্যাকটি এবার মুখে বা দাগে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২ বার করে ব্যবহার করুন। একমাস এই প্যাক ব্যবহার করলেই দেখবেন আপনার মেছতার দাগ দূর হয়ে যাবে অনায়াসেই।

সুত্র :ডেইলি-বাংলাদেশ ডটকম

  • সর্বশেষ