শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিডে ভারতের মৃতের সংখ্যা ১৫ হাজার ছুঁই ছুঁই

ডেস্ক রিপোর্ট : বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের দিকে ছুটেছে। দ্য হিন্দু’র বৃহস্পতিবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে করোনায় মারা গেছেন ১৪ হাজার ৯০৩ জন। রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৯৪০ জন। দেশ রূপান্তর

এদিকে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের হিসাবে ফের রেকর্ড গড়েছে ভারত। চব্বিশ ঘণ্টায় হয়েছেন ১৫ হাজার ৯৬৮ জন। ওই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৫ জন।

আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ১৯ দিনে। শনাক্ত হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়ার পরই ভারতের অবস্থান। মৃত্যুর নিরিখে দেশটি বিশ্বে ৮ নম্বরে অবস্থানে রয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাস ঠেকাতে জারি করা লকডাউন ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ জুন এই লকডাউন শেষ হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন অব্যাহত রাখার ঘোষণা দেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪ লাখ ৮৫ হাজার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়