শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাগারে আল্লাহর দলে’র সাত সদস্য

মিনহাজুল আবেদীন : [২] বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৩] গ্রেফতাররা হলেন- মো. আব্দুল হান্নান, মেহেদী মোর্শেদ পলাশ, মো. সোহেল হোসেন, হাসান মাহমুদ, মো. নাজমুল হাসান রাজু, মো. রেজাউল ইসলাম ও মো. রবিউল ইসলাম।

[৪] গত ২০ জুন রাতে গোপন সংবাদে ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

[৫] র‌্যাব জানায়, ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে ‘আল্লাহর দল’ নামে সংগঠনটি গড়ে তোলে। ২০১৪ সালে মতিন মেহেদীর গোপন নির্দেশে এটি ‘আল্লাহর সরকার’ নামকরণ করা হয়। এই সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়।

[৬] তাদের মূল লক্ষ্য অনুক‚ল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করে তোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়