শিরোনাম
◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাজ থেকে ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে কৃষক নির্বাচনের জন্য এ লটারী অনুষ্ঠিত হয়।

[৩] উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক নির্বাচনের লটারীর আলোচনা অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মিলন, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, খাদ্য গুদাম কর্মকর্তা নিহার রঞ্জন সমদ্দার বক্তব্য রাখেন।

[৪] আলোচনা সভা শেষে কৃষক নির্বাচনের লটারী অনুষ্ঠিত হয়। এই লটারীর মাধ্যমে উপজেলার ৮ হাজার ৫ শত ৯৩ জন কৃষকের মধ্য থেকে ১ হাজার ৬৮ জন কৃষক নির্বাচিত করা হয়।

[৫] উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, এ বছর কোটালীপাড়ায় সরকারি ভাবে ৩হাজার ২শত ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আমরা এই ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত করলাম। নির্বাচিত প্রতিজন কৃষক ৩ মেট্রিক টন করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়