শিরোনাম
◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ জুলাই করোনা পরবর্তী ‘নতুন স্বাভাবিক জীবনে’ জীবনে ফিরবে ব্রিটেন: বরিস জনসন

লিহান লিমা: [২] মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। টানা তিন মাস যাবত লকডাউনের পর আগামী ৪ জুলাই এই নিয়ম-নীতি কার্যকর হবে। সেই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিন বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। ডেইলি মেইল

[৪] বরিস জনসন বলেছেন, পুরো দেশের মানুষ অসম্ভব কঠিন সময় পার করেছেন, তাই আমরা এখন ব্রিটেনবাসীর জীবনকে কিছুটা সহজ করতে চাই। আমরা সকল লকডাউন নিরাপত্তার সঙ্গে শিথিল করতে পারি। তবে প্রতিটি পদক্ষেপই হবে শর্তযুক্ত ও পরিবর্তনযোগ্য। প্রত্যেকটি পর্যায়ে আমাদের সতর্ক নজরদারী থাকবে।

[৫] আগামী সপ্তাহ থেকেই পর্যটন এবং আতিথেয়তা খাত সম্পর্কিত সব প্রতিষ্ঠান চালু হবে। দুই মিটার দুরত্বের বিধান শিথিল করে ১ মিটার করা হয়েছে।

[৬] হোটেল, রেঁস্তোরা, পাব, সিনেমা হল, সেলুন, গ্যালারি, থিম পার্ক, গ্রন্থাগার, সামাজিক ক্লাব, জাদুঘর, আর্ট গ্যালারিসহ অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্রগুলো আগামী ৪ জুলাই থেকে চালু করা হবে। পাশাপাশি বাড়িতে অবস্থান করা দুইটি পরিবার একসঙ্গে বৈকালিক সময় কাটাতে পারবে। সেক্ষেত্রে মানতে হবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্বের বিধিবিধান।

[৭] চার্চ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান চালু করার কথা বলা হয়েছে।

[৮] বন্ধ থাকবে সুইমিং পুল, নাইট ক্লাব, ক্যাসিনো, স্পা সেন্টার, জিম, ওয়াটার পার্কসহ অন্যান্য চর্চাগার। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়