শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক হয়ে বিচার পাই না, সাধারণ মেয়েরা কোথায় যাবে

শরীফ শাওন : [২] দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক পারুল আক্তার তার সাবেক স্বামী দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক প্লাবনের গ্রেপ্তারের দাবি নিয়ে এ কথা বলেন। তিনি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্লেকার্ড হাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

[৩] পারুল আক্তার দাবি করেন, প্লাবন নারী নির্যাতনকারী , যৌতুকলোভী এবং গর্ভের ভ্রুন হত্যাকারী। বিষয়টি নিয়ে কতিপয় সাংবাদিক নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে সকলেই ফিরিয়ে দেন। তারা জানান, এটা সাংবাদিকদের বিষয়, সমঝোতা হয়ে যাবে। প্লাবন আমাকে হত্যার হুমকি দিচ্ছে, ফেসবুক হ্যাক করার চেষ্টা করছে।

[৪] তিনি আরও বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন সাহায্য না করায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্লাবনকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। এরআগে, ১১ মে হাতিরঝিল থানায় বিষয়টি জানিয়ে তিনি মামলা করেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়