শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার আত্মহত্যা করলেন হলিউড প্রযোজক

জেরিন মাশফিক: [২] করোনার কারনে বিশ্বে অনেক দেশেই চলছে লকডাউন। আর এ কারণে হতাশায় ভুগছেন অনেক মানুষ। এরমধ্যে শোবিজ থেকে আসছে একের পর এক আত্মহত্যার খবর। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন কদিন আগে। এবার আত্মহত্যা করেছেন হলিউডের জনপ্রিয় লেখক, প্রযোজক স্টিভ বিং।

[৩] সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন স্টিভ। শোনা যাচ্ছে, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে তিনি হতাশ হয়ে পড়েন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

[৪] তার বয়স হয়েছিলো ৫৫ বছর। ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি। সমাজের উন্নয়ন মূলক কাজেও থাকতেন। সব সময় মানুষের পাশে থাকতে ভালোবাসতেন। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। বর্তমানে স্টিভের দুই সন্তান রয়েছে। সূত্র: সময় নিউজ, জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়