শিরোনাম
◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় বিট পুলিশিং কার্যালয়ের সাদুল্লাপুর শাখার উদ্বোধন

প্রমথ রঞ্জন, কোটালীপাড়া প্রতিনিধি : [২] "বিট পুলিশিং সফল করি, সুখী নিরাপদ সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিট পুলিশিং এর সাদুল্লাপুর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

[৩] বুধবার (২৪ জুন) উপজেলার ২ নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ২ নং বিটের অফিস উদ্ভোধন করা হয় । সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ ফিতা কেটে কার্যালয়টি উদ্ভোধন করেন । এসময় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সদস্য বিল্পব চক্রবর্তী, বিবেক সেন, সুনিল রায়, সাবেক ব্যাংক কর্মকর্তা ভরত বাড়ৈ উপস্থিত ছিলেন ।

[৪] ভাংঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ ও সাদুল্লাপুর কার্যালয়ের বিট অফিসার এস. আই মো. বকুল হোসেন বলেন, সাদুল্লাপুর ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ,যৌতুক, জঙ্গী-সন্ত্রাসবাদ, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কার্যকরীভাবে প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে আমরা বিট অফিসারগন সবসময় প্রস্তুত আছি। সম্পদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়