শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ ও জ্বালানীর মূল্য বৃদ্ধির বিল পাশ মানে গরীবের সলিল সমাধি রচনা করা: বিএনপি

শাহানুজ্জামান টিটু : [২] দলটি বলছে, সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত এই বিলটির মাধ্যমে প্রমাণিত হলো-বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন। বছরে কয়েকবার বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিলের বিরুদ্ধে নিন্দা নয়, ধিক্কার জানিয়েছে। অন্যথায় এই করোনাকালের মধ্যেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে সরকারকে সর্তক করে দিয়েছে বিএনপি।

[৩] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একাধিকবার বিদ্যুৎ ও জ¦ালানীর দাম পরিবর্তনের সুযোগ রেখে সংসদে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করেছে। গত বছর ডিসেম্বরে বিলটি মন্ত্রীসভায় অনুমোদিত হয়।

[৪] রহুল কবির রিজভী বলেন, ২০০৩ সালে পাশ হওয়া বিদ্যমান আইনে কোন অর্থবছরে একবারের বেশী পরিবর্তন করা যাবে না। সংসদে উত্থাপিত আইন কার্যকর হলে এনার্জি রেগুলেটরি কমিশন বছরে এক বা একাধিকবার বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পেট্রোলসহ জ¦ালানীর দাম পরিবর্তন করতে পারবে।

[৫] তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি আত্মসাৎ করে স্বার্থলোলুপ ক্ষমতাসীনদের সদলবলে টাকা পাচার, বেগম পল্লী কিংবা সেকেন্ড হোম তৈরীর কাহিনী নিরেটভাবে গাঁথা। তাই ফাঁকা অর্থভান্ডার পূরণ করতে জনগণকে বুলডোজার দিয়ে পিষে এখন বছরে একাধিকবার বিদ্যুৎ ও জ¦ালানীর দাম বৃদ্ধি করে টাকা সংগ্রহ করা হবে। দেশের ক্রান্তিকালে জনগণের কাছ থেকে টাকা চুষে নিতে ড্রাগের নেশার মতো পেয়ে বসেছে সরকারকে।

[৬] বুধবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্স করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়