শিরোনাম
◈ নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল তেল আবিব ◈ তিন মাসে বিএসএফের গুলিতে নিহত ৪ বাংলাদেশি ◈ ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস, থাকছে আরও যেসব সুবিধা ◈ শুধু কাঞ্চনজঙ্ঘা নয় পঞ্চগড় থেকে এবার দেখা গেল এভারেস্ট ও মাকালু, ক্যামেরায় বিরল দৃশ্য ধারণ (ভিডিও) ◈ ভারতীয় ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের শ্রমবাজার, পিছিয়ে বাংলাদেশ ◈ সাতক্ষীরায় লংমার্চফেরত জামায়াত-শিবিরের বাস খাদে, নিহত ১, আহত অন্তত ২০ ◈ খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ◈ ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না: শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ◈ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের অভিযোগে এএসপি কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর ◈ যুব উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কষ্টার্জিত জয়ে আবার শীর্ষে ফিরলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে চলতি মৌসুমে দুইবার বার্সেলোনাকে পেতে হয়েছে হারের তেতো স্বাদ। শঙ্কা জেগেছিল আবারও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারানোর। চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত দারুণ এক গোলে বার্সেলোনার ত্রাতা ইভান রাকিতিচ।

[৩] চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন ইভান রাকিতিচ। তার একমাত্র গোল বড় কাজে দিয়েছে বার্সেলোনার জন্য। আতলেতিকো বিলবাওকে হারিয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান ক্লাব। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৫। পরের ম্যাচে মায়োর্কাকে হারাতে পারলে ফের বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠে আসতে পারবে জিনেদিন জিদানের দল।

[৪] আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক অতীত খুব একটা ভালো ছিল না। চলতি মৌসুমেই দলটির কাছে দুবার হার মানতে হয়েছিল। এবারের লড়াইও লা লিগা চ্যাম্পিয়নদের জন্য হতাশাজনক হতে যাচ্ছিল। কিন্তু ম্যাচের ৭১তম মিনিটে পার্থক্য গড়ে দেন রাকিতিচ। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের গোলে ২০১৮ সালের পর প্রথমবারের মতো প্রতিপক্ষটিকে হারাল বার্সেলোনা।

[৫] টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জয়ের জন্য লড়ছে বার্সেলোনা। কিন্তু গত শুক্রবার সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করায় এবার শিরোপা ধরে রাখাটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে দলটির জন্য। পয়েন্ট টেবিলে বার্সার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে রিয়াল।

[৬] নিজেদের মাঠে আতলেতিকোর মাঠে বার্সেলোনার খেলাটা তেমন নজরকাড়া হয়নি। লিওলেন মেসি, লুইস সুয়ারেস ও অতোঁয়ান গ্রিজমানের মতো তারকাদের নিয়ে আক্রমণভাগ সাজালেও গোল আসেনি তাদের কাছ থেকে। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে সাতশোতম গোলের মাইলফলক স্পর্শে অপেক্ষা আরও বেড়েছে ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির।

[৭] তবে বার্সেলোনার একমাত্র গোলটিতে অবদান ছিল মেসির। তার পাস থেকে বল পেয়ে যান বদলি নামা রাকিতিচ। বল ক্লিয়ার করতে পারেনি অতিথি বিলবাওয়ের খেলোয়াড়রা। ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান রাকিতিচ। তার এই গোলেই শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। - গোল ডটকম

  • সর্বশেষ