শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড উপসর্গ নিয়ে দুই জেলায় ৫ জনের মৃত্যু

মহসীন কবির : [২] কোভিড উপসর্গ নিয়ে মারা যাচ্ছে বিভিন্ন জেলার মানুষ, এখন পর্যন্ত দুই জেলায় ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বাংলানিউজ

বরিশাল: করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে শেবাচিমের প্রশাসনিক শাখা। জাকির ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার মালেক হোসেনের ছেলে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

বরিশালে মঙ্গলবার নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮৮ জন। এর মধ্যে ২২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ব্যক্তি মারা গেছেন ১৯ জন।

ফেনী: জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ফেনীতে একদিনে চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে দিনগত রাত পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- ফেনী শহরের একাডেমি এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৮৪), নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরেন্দ্র বরুন (৬৫), ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী এলাকা নজরুল ইসলাম (৪৫) ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কামারপুকুরিয়া গ্রামের আহছান উল্যাহ (৫০)।

এদের মধ্যে দু’জন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও একজন বেসরকারি হাসপাতালে এবং একজন নিজ বাড়িতে মারা গেছেন। তবে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ থাকায় মিলছে না আক্রান্তদের তথ্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়