শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেঁচো খুঁড়তেই সাপের খামার ! কোভিড পরীক্ষার নামে রমরমা ব্যবসা ! (ভিডিও )

বিপ্লব বিশ্বাস : করোনাভাইরাসের উপসর্গ থাকা রোগীর নমুনা সংগ্রহ করে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে বুকিং বিডি ও হেলথ কেয়ার নামের দুই প্রতিষ্ঠানের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বুকিং বিডি ও হেলথ কেয়ারের মালিক হুমায়ন কবীর (৩৪), কর্মচারী তানজিনা ও আরিফুল চৌধুরীসহ আরও দুইজন।। গতকাল মঙ্গলবার রাজধানীর বিমানবন্দরের আশকোনা ও গুলশান-২ এর কনফিডেন্স টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

এই চক্রটি নমুনা পরীঢক্ষার নামে জন প্রতি পাঁচ থেকে দশ হাজার করে টাকা হাতিয়ে নিতো বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এই চক্রটি করোনার উপসর্গ থাকা রোগীদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফল জানিয়ে দেয়। তবে নমুনা সংগ্রহ করার পর তা আর পরীক্ষা করা হয় না। তাদের নেই কোনো ল্যাব। কম্পিউটারে ফলাফল লিখে, ই-মেইলে তা রোগীর কাছে পাঠিয়ে দেয়। এভাবেই ইতিমধ্যে ৩৭ জনের ভুয়া করোনা টেস্ট রিপোর্ট দিয়েছে চক্রটি।

চক্রটি নমুনা সংগ্রহের সময় রোগীর বাহ্যিক উপসর্গ দেখে একটা ধারণা থেকে ফলাফল তৈরি করে। করোনার বাহ্যিক উপসর্গ দেখা দিলে, সেক্ষেত্রে তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ উল্লেখ করা হয়। কোনো উপসর্গ না দেখা দিলে তার রিপোর্টে নেগেটিভ উল্লেখ করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার( এসি) মাহমুদ খান বলেন, ‘মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গুলশানের কনফিডেন্স টাওয়ারের অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করা হয়। কম্পিউটারে জাল রিপোর্ট পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, এ পর্যন্ত তারা ৩৭ জনের করোনা নমুনা সংগ্রহ করে মনগড়া রিপোর্ট দিয়েছেন। বাসায় গিয়ে স্যাম্পল সংগহ করতে জন প্রতি পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা তারা নিয়েছেন।’

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন উর রশিদ বলেন, ‘এই চক্রের লোকজন আগে জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা নামের প্রতিষ্ঠানে বুথের মাধ্যমে করোনার উপসর্গ রয়েছে এমন লোকের নমুনা সংগ্রহের চাকরি করতেন। তারা ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দেন। পরে তারা অনলাইনে ওই প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে বুকিং বিডি ও হেলথ কেয়ার নামে দুইটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেন।সেখানে উল্লেখ করা হয় যে, তারা বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগীর নমুনা সংগহ করে নিজস্ব ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট দেন।’

তিনি বলেন, ‘প্রতারিত কয়েকজন ভূক্তভোগীর অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়