শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামি ফোকরা অস্ত্রসহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: [২] সোমবার বিকেল ৫ টায় র‌্যাব ১২ স্পেশাল ক্যাম্পের সদস্যরা নওগাঁ জেলার বদলগাছী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রধান আসামী ফিরোজ হোসেন ফকির ওরফে ফোকরা (২৫) সাবগ্রাম আকাশতারা এলাকার শাহাজাহান পাঠার ছেলে।

[৩] র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানা যায়, যুবলীগ নেতা তালেব হত্যার পরের দিন তার স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এতে গ্রেফতারকৃত প্রধান আসামি ফোকরাসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করা হয়। হত্যাকান্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব ১২। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হলে প্রাথমিক ভাবে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

[৪] এরপর সোমবার রাত ১২ টায় র‌্যাব-১২ বগুড়া একটি টিম তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে যায়। এক পর্যায়ে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সদর থানার মাটিডালি-বনানী ২য় বাইপাস এলাকার কর্ণপুর পূর্বপাড়ার একটি কবরস্থানের পরিতক্ত জায়গা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি চাকু,১ টি বিদেশী পিস্তল,১ টি ম্যাগাজিন,২ রাউন্ড গুলি, ২ টি মোবাইল ও ৩ টি সিমকার্ড উদ্ধার করে। এবং অস্ত্রগুলো সব তার বলে আসামি স্বীকার করে।

[৫] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামীকে আমরা গ্রেফতার করেছি। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়