শিরোনাম
◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] টি-মোবাইলের ২১ বিলিয়ন মূল্যের শেয়ার ছাড়ছে সফ্ট ব্যাংক

রাশিদ রিয়াজ : [৩] কোভিড মন্দার কারণে জাপানের সফ্ট ব্যাংক লোকসান এড়াতে টি-মোবাইল ফোনের ১৯৮ মিলিয়ন শেয়ার বাজারে ছাড়ছে। সিএনএন

[৪] ঋণের প্রবল চাপ কমিয়ে তহবিল বৃদ্ধির জন্যে সফ্ট ব্যাংক গ্রুপের এ কোম্পানি টি-মোবাইলের শেয়ার বাজারে ছাড়া হয়েছে। ব্যাংকটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে কয়েক ধাপে কোভিড প্রাদুর্ভাব অব্যাহত থাকায় পরিস্থিতির নিরিখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] ঋণ কমাতে গত এপ্রিলে সফ্ট ব্যাংক বাই ব্যাক শেয়ারের মাধ্যামে ৪১ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রির ঘোষণা দেয়। কোভিডের কারণে ব্যাংকটির পোর্টফোলিও সংস্থা হিসেবে উবার, ওয়েবার্ক ও অন্যান্য কোম্পানি বিপুল লোকসানে পড়ে।

[৬] সফ্ট ব্যাংকের টি-মোবাইলের শেয়ারের পরিমান হচ্ছে প্রতিষ্ঠানটির মোট শেয়ারের দুইতৃতীয়াংশ।

[৭] এক বিবৃতিতে টি-মোবাইল জানিয়েছে তাদের ১৩৪ মিলিয়ন শেয়ার বিক্রি পরিকল্পনা রয়েছে। সফ্টব্যাংকের চিফ অপারেটিং অফিসার মার্সেলো ক্লাউর যিনি টি-মোবাইলের বোর্ড মেম্বার তিনি ৫ মিলিয়ন শেয়ার কিনবেন।

[৮] বাজারে টি-মোবাইলের শেয়ার মূল্য ১.৬ শতাংশ কমেছে। অন্যদিকে টোকিওতে সফ্টব্যাংকের শেয়ারমূল্য বেড়েছে ৩ শতাংশ।

  • সর্বশেষ