শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের বিদেশি কর্মী নিয়োগের ভিসা বাতিলের সিদ্ধান্তে ক্ষুদ্ধ অ্যামাজন, টুইটারসহ মার্কিন টেক কোম্পানিগুলো

লিহান লিমা: [২] গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অভূতপূর্ব অবদান রাখছে। এ ঘোষণায় আমরা হতাশ। [৩] টুইটারের জননীতি বিষয়ক কর্মকর্তা জেসিকা হেরারা ফ্লানিগান বিবৃতিতে বলেন, এই ঘোষণা যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান অর্থনৈতিক সম্পদ; এর বৈচিত্রকে খর্ব করবে। উচ্চতর-দক্ষ প্রতিভাকে অবমূল্যায়ন করা মার্কিন অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির। সিএনএন।

[৪] অ্যামাজনের মুখপাত্র বলেছেন, বিশ্বের সবচেয়ে যোগ্য ও দক্ষ কর্মীদের স্বাগত জানানো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিযোগিতার বাজার ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

[৫] ফেসবুক এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প অভিবাসন হ্রাস করতে এখন কোভিড-১৯ মহামারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

[৬] টেসলার সিইও অ্যালন মাস্ক ও মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এই নির্বাহী আদেশের সমালোচনা করেছেন। প্রতিক্রিয়া জানিয়েছে উবার, পেপাল অন্যান্য কোম্পানিগুলো। বিসনেস স্ট্যান্ডার্ড

[৭] সোমবার সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে এইচওয়ানবি ভিসাসহ দক্ষ ও বিদেশি কর্মী নিয়োগের সকল ভিসা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বিদেশী কর্মীদের ‘ভিনগ্রহের প্রাণী’ সম্বোধন করেন। এই সিদ্ধান্তের আওতায় চলতি বছরের শেষ পর্যন্ত কোনো বিদেশী কর্মীকেই যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভাবে কাজ করার জন্য ভিসা দেয়া হবে না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়