শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশি চিনি খেলে মেদ বাড়ার পাশাপাশি হতে পারে মারাত্মক ক্ষতি

ডেস্ক রিপোর্ট : চায়ের পেয়ালা থেকে সুস্বাদু নানা পদ, সব কিছুতেই চিনির অবাধ বিচরণ। কারণ চিনি কেবল স্বাদ বাড়ায় না, সেই সঙ্গে মুখ মিষ্টি করতেও বিশেষ ভূমিকা নেয়। কিন্তু এই খাবারটি মোটেও স্বাস্থ্যকর নয়। আর এই তথ্যটি যে একেবারে ঠিক, তা একাধিক গবেষণাতেও প্রমাণিত হয়ে গেছে। সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে আমেরিকার পাশাপাশি প্রায় সমগ্র বিশ্বেই দৈনিক চিনি খাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বেড়েছে। গড় হিসেবে প্রায় সিংহভাগ বিশ্ববাসী প্রতিদিন কম-বেশি প্রায় ২২ চামচ চিনি খেয়ে থাকেন, যা বিপদ সীমার থেকে অনেক ওপরে। প্রসঙ্গত, এত মাত্রায় চিনি খাওয়ার কারণে শরীরের মারাত্বক ক্ষতি হয়ে থাকে।

এতে মেদ বাড়ার পাশাপাশি বেড়ে যায় বিষণ্ণতা ৷ অতিরিক্ত চিনি খাওয়ার কারণে লিভারের চারপাশে অতিরিক্ত চর্বির একটি স্তর তৈরী হয়। এর ফলে লিভারের আকৃতির পরিবর্তনসহ লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।

গবেষণায় দেখা গিয়েছে একজন মানুষ যদি দৈনিক চিনি থেকে ১৫০ ক্যালোরি গ্রহণ করে, তাহলে তার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় ১.১ শতাংশ।

অতিরিক্ত চিনি আপনার রক্তচলাচলে বাধা তৈরি করতে পারে। এটি ধমনির দেয়ালের পুরুত্ব বাড়িয়ে দেবার ফলে রক্তচাপ বেড়ে যায় ও এর ফলে দেহে নানা ধরনের সমস্যা হতে পারে।

অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, কমে যেতে পারে স্মরণশক্তি ৷ হতে পারে অ্যালজেইমারের মতন রোগও।

এছাড়া অতিরিক্ত পরিমাণে চিনি খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷

  • সর্বশেষ