শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুর টঙ্গীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। র‌্যাব-১ জানায়, পিংকু তালিকাভুক্ত সন্ত্রাসী।

[৩] ঘটনাস্থল থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা, দু'টি বিদেশি পিস্তল, ১১টি গুলি, দু'টি ম্যাগজিন ও তিনটি খালি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

[৩] মঙ্গলবার (২৩ জুন) রাত দেড়টার দিকে টঙ্গীর টিএনটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চরের আবু জাফরের ছেলে।

[৪] র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গোপনে খবর পায়, পিংকু টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার এলাকায় অবস্থান করছে। এরপর টিএনটি বাজার এলাকায় অভিযানে যায় তারা। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী পিংকু গুলিবিদ্ধ হয় ও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছে।

[৫] পিংকু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের কারবার করত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়