শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিক নেওয়া স্থগিত করলো মালয়েশিয়া

শেখ সেকেন্দার, মালয়েশিয়া : [২] আবারও পিছিয়ে গেলো মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের কোনো প্রকার বিদেশি কর্মী নিয়োগ হবে না বলে জানালেন সে দেশের মানব সম্পদ মন্ত্রী।

[৩] সোমবার (২২জুন) মানব সম্পদ মন্ত্রণালয়ে পুনরুদ্ধার পরিকল্পনা (পেনজানা) এক সংবাদ সম্মেলনে সেদেশের মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান সাংবাদিকদের বলেন, "আমরা চলতি বছরের শেষ অবধি বিদেশী কর্মীদের নিয়োগ দেওয়ার অনুমতি দিচ্ছি না।

[৪] কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয়দের শূন্যপদ পূরণে অগ্রাধিকার দেয়া হবে। জাতীয় অর্থনৈতিক অধীনে মানবসম্পদ উন্নয়ন তহবিল (এইচআরডিএফ) উদ্যোগে শুরুর পরে তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, "আমরা বছরের শেষ অবধি বিদেশী কর্মীদের (নতুন) অনুমতি দেব না। তারা (বিদেশিরা) পর্যটক হিসাবে আসতে পারবেন।

[৫]তিনি বলেন, দেশে এখন প্রায় দুই মিলিয়ন বিদেশী কর্মী রয়েছেন।আমরা চাকরির সুরক্ষায় স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার পাশাপাশি বিদেশি কর্মীদের হ্রাস করার চেষ্টা করবো। এছাড়াও স্থানীয়দের সহায়তা করার ক্ষেত্রে এটি কার্যকর আছে কিনা তা মন্ত্রণালয় বছরের শেষ দিকে এই পদক্ষেপের মূল্যায়ন করবে।

[৬] তিনি আরো বলেন, বিদেশী কর্মীদের উপর নির্ভরশীলতা হ্রাস করতে দেশের চাকরি প্রত্যাশীদের চাকরিতে আগ্রহী হওয়ার পরামর্শ দিয়েছেন।

[৭] তিনি উল্লেখ করেন "একটি উপযুক্ত কাজের জন্য অপেক্ষা করার কথা চিন্তা করবেন না, কারণ অদূর ভবিষ্যতে সঠিক চাকরির আপনার জন্য থাকবে। যে কোন কাজকে কাজ মনে করুন, ছোট আর বড় বলে কোন কথা নেই। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়