শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, আতঙ্কে মাঠে রোগীরা

ডেস্ক রিপোর্ট: বৈদ্যুতিক শর্টসার্কিটে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন ধরে গেছে। সোমবার রাত পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটলে ওয়ার্ডের রোগীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। অনেকে হাসপাতালের মাঠে চলে যান। তবে হাসপাতালের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বৈদ্যুতিক হিটারে পানি গরম করতে গিয়ে শর্টসার্কিটে এমন দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ব্রাদার মো: রাজিব জানান, সন্ধ্যার পর আকস্মিক ওয়ার্ডের সামনের অংশে আগুন ধরে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে সর্বত্র অন্ধকারাচ্ছন হয়ে পড়ে। এসময় আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন রোগী আহত হয়েছেন। শর্টসার্কিটের মাধ্যমে এ ঘটনায় ঘটার পরপরই মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে।

করোনা ওয়ার্ডের আশপাশে থাকা একাধিক ব্যক্তি জানান, হঠাৎ সেখানকার রোগীদের চিৎকার শোনা যায়। তারা আগুন আগুন বলে হাসপাতালের সামনে মাঠে নেমে আসে। বিদ্যুৎ না থাকায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে। যদিও এর আগে আগুণ নিয়ন্ত্রণে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকিং করে করোনা রোগীদের ওয়ার্ডে প্রবেশের অনুরোধ জানায়।

এব্যাপারে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, হিটারের মাধ্যমে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ওয়ার্ডটিতে দ্রুত পানি গরমের ব্যবস্থা করা প্রয়োজন। ওয়ার্ডটিতে করোনা আক্রান্ত ৯০জন রোগী ছিল বলে জানা গেছে।

  • সর্বশেষ