শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি, এইচডিইউতে স্থানান্তর

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তাই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।

[৩] সোমবার সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, দুপুর ১টার দিকে ওনাকে এইচডিইউতে নেয়া হয়। বিকেলে সাহারা খাতুনের সঙ্গে কথা বলেছি। দুইঘণ্টা পর পর তাকে ১০০ মিলি গ্রাম করে খাবার দেয়া হচ্ছে। এখন অবস্থা অনেকটা ভালো। প্রেসার স্বাভাবিক আছে। মঙ্গলবার একটি মেডিক্যাল বোর্ড করা হবে। তার উন্নত চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকরা।

[৪] গত ২ জুন জ্বর-অ্যালার্জি ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থবোধ করলে সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে তাকে বেডে দেয়া হয়। গত ১৮ জুন তার শারীরিক অবস্থার ফের অবনতি হয়। পরে গত শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়