শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কেরালার তরুণের মৌমাছির সঙ্গে বন্ধুত্ব! গিনেস বুকে উঠেছে নাম

আন্তর্জাতি রির্পোট : [২] মৌমাছির হুলের ভয় কার না আছে বলেন তো ? অথচ সেই প্রাণীর সঙ্গেই রীতিমতো বন্ধুত্ব গড়ে তুলেছেন কেরালার এক তরুণ। শুধু তাই নয়, মৌমাছির পালকে চার ঘণ্টা মাথায় ও মুখে নিয়ে বসে থেকে গিনেস বুকে নামও তুলে নিয়েছেন নেচার এমএস। মৌমাছি প্রেমীর পুরো মুখ আর মাথায় মৌমাছির ঝাক ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ডস বসেছিল বলে জানিয়েছে এনডিটিভি।

[৩] ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে তরুণ নেচার বলেছেন, মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও তাদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশল সে রপ্ত করেছে বলে জানালো। যখন বয়স সবেসাত সেই থেকে তাদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই। এখন অনায়াসে ৬০ হাজার মৌমাছিকে মাথায় ও মুখে বসতে দিতে পারেন ঐ তরুণের দাবি।

[৪] তিনি বলেন, সমাজের বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অসামান্য। তারা সমাজবদ্ধ জীবও বটে। তাই তাদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে মানুষেরই লাভ। জানা গেছে, নেচারের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপ্ত মধু চাষী। গত ২ বছর আগে একইভাবে মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন নেচার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়