শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে সাংবাদিক দম্পতিসহ নতুন ১১ জন করোনায় শনাক্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে সাংবাদিক দম্পতি, নানা-নাতি, ইউপি সদস্যসহ নতুন করে আরো ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে এক সাংবাদিক দম্পতি ও সম্প্রতি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সামছুল আলমের স্ত্রী ও তার মেয়ের জামাই রয়েছে বলে সোমবার (২২ জুন) জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

[৩] স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, গত শনিবার (১৩ই জুন) ৫ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইপিএইচ ল্যাবে পাঠানো হয় সেখান থেকে ৪ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ দেখা দেয় এবং গত সোমবার (১৫ই জুন) ৫২ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার (২২ই জুন) প্রাপ্ত ফলাফলে ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এতে মোট শনাক্ত হয়১১ জন।
নতুন আক্রান্তরা হলেন, উপজেলার পৌরসভা এলাকার পোষ্টকামুরী গ্রামের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সামছুল আলমের স্ত্রী (৫০) ও তার মেয়ের জামাই (৩৫), একই গ্রামের বাসিন্দা সাংবাদিক দম্পতি (৩৫-২৫), (৩০), গোড়াই ইউনিয়নের গোড়াই নাজিরপাড়া গ্রামের বাসিন্দা ও টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সভাপতি (৭১) ও তার নাতি (১১), একই ইউনিয়নের বাসিন্দা ইউপি সদস্য (মেম্বার) (৪০), একই ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাসিন্দা নারী (২৩), মির্জাপুর বাজারের বাসিন্দা (৫০) ও ইউনিয়নপাড়ার বাসিন্দা (৬০)।

[৪] উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

  • সর্বশেষ