শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে তুরস্ক: এরদোগান

ইসমাঈল আযহার: [২] তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও তুরস্কের দেশীয় অর্থনীতি খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তুরস্ক বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। ডেইলি পাকিস্তান

[৩] ‘পারস্য ব্যারেজ’ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এরদোগান বলেন, করোনা সত্ত্বেও চলতি বছরের শুরু থেকেই তুরস্কে প্রবৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ। পরবর্তী সময়েও এটি বাড়তে থাকবে। আমরা শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছি। লক্ষের খুবই কাছাকাছি পৌঁছেছি আমরা।

[৪] এরদোগান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আবারও ৯৩ বিলিয়ন ডলারে বেড়ে দাঁড়িয়েছে এবং এই চূড়ান্ত লক্ষে পৌঁছতে তার দেশের জনগণের পূর্ণ সহযোগিতা রয়েছে।

[৫] তিনি আরও বলেন, যখন তার সরকার ক্ষমতায় এসেছেছিলো তখন দেশে ২৭৬ ব্যারেজ ছিলো। কিন্তু আজ আমি উদ্বোধন করছি ৫৮৫ ব্যারেজ। আমরা শহরগুলোতে ব্যারেজ, জলবিদ্যুৎ কেন্দ্র, বিশুদ্ধ পানীয় সুবিধা এবং আধুনিক প্রযুক্তি সরবরাহ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়