শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনগরে পাউবোর ক্যানেলে দুই বোনের সলিল সমাধি

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] জেলার রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পানিতে ডুবে দুটি শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা একে অন্যের খালাতো বোন বলে জানা গেছে। রোববার(২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটেছে।

[৩] এলাকাবাসী জানান, নিহতরা হলো কদমহাটা এলাকার দেলওয়ার হেসেনের মেয়ে শামিমা আক্তার (৯) ও সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার সানু মিয়ার মেয়ে সানজিদা আক্তার (৮)।

[৪] জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি ক্যানেলে গোসল করতে নামে ওই দুইটি শিশু। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ক্যানেলের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে।

[৫] তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সানজিদা আক্তার দুই দিন আগে তার নানির সাথে খালার বাড়ি কদমহাটায় বেড়াতে আসে।

[৬] রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়