শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তের পরিবার, ভক্তদের পাশে থাকুন : সালমান খান

মুসফিরাহ হাবীব: [২] সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে যাদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তার মধ্যে সুপারস্টার সালমান খান অন্যতম। কিছু লোকজন সোশ্যাল মিডিয়ায় সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সালমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রমাগত স্বজনপোষণ করেছেন। এমনকি তার কারণেই নাকি সুশান্ত বহু জায়গায় কাজ পাননি, এমন অভিযোগও করেছেন কেউ কেউ। সব মিলিয়ে ক্ষুব্ধ সুশান্ত-ভক্তরা।

[৩] সুশান্ত ভক্তদের আরও দাবি, বিয়িং হিউম্যান থেকে অবিলম্বে নাম সরিয়ে নেওয়া হোক সালমানের। তিনি এই সংস্থায় থাকার উপযুক্ত নন। এত কিছুর পরও সালমান কিন্তু ভীষণ ‘কুল’। একের পর এক অভিযোগের উত্তরে সালমান খুব শান্ত, মার্জিতভাবে এক টুইটে নিজের ভক্তদের কাছে আর্জি জানিয়ে বলেছেন, “পাশে থাকুন সুশান্তের পরিবার, তার ভক্ত, অনুরাগীদের। ৩৪ বছরের একটা তাজা প্রাণ চলে গেল এভাবে। কষ্ট হতে বাধ্য। সেই কষ্ট থেকেই সবাই এত ক্ষোভ প্রকাশ করছেন। এগুলো ধরে কেউ এমন কিছু বলবেন না, যাতে তারা আরও আঘাত পান।”

[৪] “সুশান্তের ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ওনাদের আবেগটা বুঝুন। সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ান। কারণ তারা তাদের ভালোবাসার ও কাছের মানুষকে হারিয়েছেন। যন্ত্রণাটা বুঝুন।” শনিবার রাতে টুইট করে নিজের ভক্তদের শান্ত থাকার এই আবেদন করেন বলিউড অভিনেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়