শিরোনাম
◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে নেপাল কমিউনিস্ট পার্টিতে মত পার্থক্য বাড়ছে

বিশ্বজিৎ দত্ত: [২] নেপাল ইতোমধ্যেই ভারতের ভিতরে থাকা উত্তরাখন্ডের পিথোরাস জেলার লিপুলেখ, লিমপিয়াদুয়া ও কালাপিনি এ ৩টি এলাকা নিজেদের দাবি করে মানচিত্র সংশোধন করেছে। নেপালের উচ্চ কক্ষে পাস হওয়া এ সংশোধনী বিলটি এখন প্রেসিডেন্টের কাছে আছে। তিনি স্বাক্ষর করলেই এটি আইনে পরিনত হবে।

[৩] এরমধ্যেই ভারত ও চীন দুই দেশ সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে আহ্বান জানিয়েছে দুই প্রতিবেশির মধ্যে সীমান্ত বিরোধ শান্তি পূর্ণভাবে মিটিয়ে নেয়ার।

[৪] নেপালের এই হঠাৎ বিবৃতিকে নেপালের সিভিলসোসাইটি মনে করছে এটি একটি ইঙ্গিত ভারতকে তারা যেন নেপালের সঙ্গেও সীমান্ত বিরোধ মিমাংসা করে।

[৫] নেপালের পত্রিকা কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ইতিমধ্যে নেপালের কমিউনিস্ট পার্টি চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ভার্চুয়াল ১ দিনের একটি ওয়ার্কসপ হয়েছে। এ নিয়ে কমিউনিস্ট পার্টিতে মত বিরোধ দেখা দিয়েছে। ডেপুটি প্রাইমমিনিস্টার ঈশ্বর পোখরেল এই মিটিংটির আয়োজন করেন।

[৬] এটি নিয়ে পার্টিও বৈদেশিক বিভাগের প্রধান, সুরেন্দ্র কেজরি নাথ বলেন, ভারত ও চীনের সীমান্ত বিরোধের সময় এ ধরনের ওয়ার্ক সপ আয়োজন সঠিক হয়নি। তাতে ভারতের কাছে ভুল বার্তা যাবে। আর এই ওয়ার্কসপে পার্টির পলিটব্যুরোর ২ একজন ছাড়া কেউ অংশ নেয়নি। তাদের জানানোও হয়নি।

[৭] তিনি মনে করেন, নেপাল তার নিজের মানচিত্র প্রকাশ করেছে। এতে যদি ভারতের আপত্তি থাকে তারা এখন আলোচনা করতে পারে। কাঠমান্ডু পোস্টের দাবি পার্টিও একটি অংশ অবশ্য এ বিষয়ে আলোচনায় যেতে রাজী। এই টানাপোড়নের মধ্যেই নেপাল সরকার চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা সমাধানের আহ্বান জানায়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ