শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভার্চুয়াল কোর্টেও জামিন মেলেনি পাগলা মিজানের

এস এম নূর মোহাম্মদ : [২] দুই মামলায় হাইকোর্টে জামিন চেয়েছিলেন মোহাম্মদপুরের আলোচিত সাবেক কমিশনার হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।

[৩] আবেদনকারির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

[৪] মানি লন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুই মামলায় গত জানুয়ারি মাসে তার জামিনের আবেদন খারিজ করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ।

[৫] ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের সময় গত বছরের ১১ অক্টোবর গ্রেপ্তার হন হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান। ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযানের সময় সে পালিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় আত্মগোপন করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়