শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে ডোবা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: [২] বগুড়ার শেরপুরের খন্দকারটোলা এলাকায় ডোবা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামনা আক্তার নুপুর (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে খন্দকারটোলা মধ্যপাড়ায় নির্মাণাধীর বাড়ীর পার্শ্বের ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত কামনা আক্তার নূপুর (১৩) খন্দকারটোলা এলাকার কামাল হোসেনের মেয়ে।

[৩] এলাকাবাসী জানান, তার বাবা-মা শেরপুরে না থাকায় সে নানা নানীর সঙ্গেই থেকে খেরুয়া মসজিদ এলাকার জা-বালই রহমান আদর্শ কেজি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। সকাল ১১টা থেকে নুপুর নিখোঁজ হয়। বিকাল ৫টার দিকে খন্দকারটোলা মধ্যপাড়ায় নির্মাণাধীর বাড়ীর পার্শ্বের ডোবাতে তার লাশ দেখতে পায় এলকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

[৪] শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়