শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে দেড় লাখ ছাড়ালো করোনা শনাক্ত

ইসমাঈল আযহার: [২] সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩০১ জন। গত ৬ দিন ধরে প্রতিদিন ৪ হাজারের বেশি করোনা শনাক্ত হচ্ছে দেশটিতে এবং সর্বশেষ শনাক্তসহ মোট দেড় লাখ ছাড়িয়েছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি গেজেট

[৩] বিবৃতিতে বলা হয়েছে, সৌদিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৯২ জন। সর্বশেষ একদিনে মারা গেছে ৪৫ জন। এনিয়ে মোট মারা গেলো ১ হাজার ১৮৪ জন।

[৪] বিবৃতিতে আরও জানানো হয়েছে, সর্বশেষ একদিনে সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৯৫ হাজার ৭৬৪ জন।

[৫] সৌদি আরবের রিয়াদে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর ধারাবাহিকভাবে রয়েছে হুফফ, জেদ্দা ও মক্কা। সবচেয়ে কম সংক্রমণের এলাকা তায়েফেও করোনা শনাক্ত বেড়ে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়