শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাফিস ইকবাল এবং মাশরাফির পর এবার কোভিড-১৯ এ সংক্রমিত ক্রিকেটার নাজমুল অপু

স্পোর্টস ডেস্ক : [২] একদিনেই একে একে এলো তিন ক্রিকেটারের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার খবর। প্রথমে এসেছিল বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর। এরপর আজ দুপুর গড়াতেই খবর পাওয়া যায় সাবেক অধিনায়ক এবং বর্তমান সাংসদ মাশরাফি বিন মর্তুজাও কোভিড-১৯ এ আক্রান্ত। সন্ধ্যা নামতে না নামতেই খবর এলো বর্তমান দলের ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত।

[৩] গণমাধ্যমের সঙ্গে আলাপে নাজমুল ইসলাম অপু জানিয়েছেন, তিনি নিজের বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। অপু বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার কোভিড-১৯ এর পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

[৪] বাংলাদেশ ক্রিকেটে নাগিন ড্যান্সের জন্য বিখ্যাত হয়ে আছেন এই বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন অপু। ১ টেস্টে নিয়েছেন ৪ উইকেট, ৫ ওয়ানডেতে ৫ উইকেট এবং ১৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮ উইকেট।

  • সর্বশেষ