শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে ২০ বিচারক করোনায় শনাক্ত

এস এম নূর মোহাম্মদ: [২] শনিবার সুপ্রিম কোর্ট থেকে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের ২৪ ও অধস্তন আদালতের ৫৯ জন কর্মচারিও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন ৬ বিচারক।

[৩] সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বলেন, ৫ বিচারক হাসপাতালে ও ১৫ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুই কর্মকর্তা।

[৪] সারাদেশে জেলা জজের মাধ্যমে হাইকোর্ট প্রশাসনের কাছে এ তথ্য পাঠানো হয়েছে। এর আগে গত ১৪ জুন নিম্ন আদালতে করোনাভাইরাসে আক্রান্ত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়ে নির্দেশ দেয় হাইকোর্ট প্রশাসন।

[৫] এদিকে করোনা আক্রান্তদের সার্বক্ষণিক খোঁজ রাখছে সুপ্রিম কোর্ট। এছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্টারের নেতৃত্বে এ সংক্রান্ত বিষয় দেখার জন্য ৫ সদস্যের কমিটিও করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়