শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা: ব্রিটেনের হাসপাতালে বেশি মারা যাচ্ছেন দক্ষিণ এশিয়ার মানুষ

ডেস্ক রিপোর্ট : [২] ব্রিটেনের হাসপাতালে ভর্তি হওয়া দক্ষিণ এশিয়ান করোনা রোগীরা বেশি মারা যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

[৩] ব্রিটিশ সরকারের একটি জরিপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশিয়ান অঞ্চলের মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এর জন্য ডায়াবেটিসের মাত্রাকে দায়ী করা হয়েছে।

[৪] এই জরিপে ব্রিটেনের ২৭টি গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতাল আছে ২৬০টি।

[৫] একজন মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ভাগ্যে কী ঘটছে এই জরিপে সেই বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে।

[৬] মে মাসের মাঝামাঝি হাসপাতালগুলোতে ৩৫ হাজার রোগী ভর্তি হন।

[৭] এডিনবার্গ ইউনিভার্সিটির প্রফেসর ইভেন হ্যারিসন বিবিসিকে বলেছেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া দক্ষিণ এশিয়ানরা নিশ্চিত বেশি মৃত্যুর ঝুঁকিতে। কিন্তু কৃষ্ণাঙ্গদের ওপর অতটা প্রভাব নেই।’

[৮] জরিপে দেখা গেছে, শ্বেতাঙ্গদের থেকে দক্ষিণ এশিয়ান ব্যাকগ্রাউন্ডের মানুষেরা ২০ শতাংশ বেশি হারে মারা যাচ্ছেন।

[৯] জরিপের ফলাফল: হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার জন শ্বেতাঙ্গ রোগীর ২৯০ জন মারা গেছেন। সেখানে ১ হাজার দক্ষিণ এশিয়ান রোগীর মধ্যে মারা গেছেন ৩৫০ জন।

[১০] দক্ষিণ এশিয়ান অঞ্চলের কভিড-১৯ রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাও বেশি দেখা গেছে জরিপে।

[১১] শ্বেতাঙ্গ রোগীদের মধ্যে যেখানে ২৫ শতাংশ ডায়াবেটিস রোগী, সেখানে দক্ষিণ এশিয়ার প্রায় অর্ধেকই (৪০ শতাংশ) টাইপ ১ অথবা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/যুগান্তর

  • সর্বশেষ