শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে বিদেশী জাল নোটসহ ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধি: [২] মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিদেশী জাল নোটসহ জাল টাকার ব্যবসায়ী সাদ্দাম শেখ (২৫) কে আটক করে র‌্যাব-৮।

[৩] র‌্যাব ৮ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বরইহাট গ্রামের মবজেল শেখের ছেলে জাল টাকার ব্যবসায়ী সাদ্দাম শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি ৫০ টাকার মালয়েশিয়ার রিঙ্গিত কথিত জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামি পেশাদার জালনোট ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় জাল নোট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আটককৃতকে উদ্ধারকৃত জালনোটসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়। মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়