শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ১৮ জুন, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লসএ্যাঞ্জেলসে ধর্ষণের অভিযোগে অভিনেতা মাস্টারসন গ্রেফতারের পর ৩৩ লাখ ডলার জামিনে মুক্তি

রাশিদ রিয়াজ : [২] অন্তত ৭ জন নারী ড্যানির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। তার বিরুদ্ধে ‘থ্রি কাউন্টস অব রেপ’এর অভিযোগের কথা জানিয়েছেন লসএ্যাঞ্জেলস কাউন্টি ডিস্ট্রিক্ট এ্যাটর্নি জ্যাকি ল্যাসি। সিএনএন

[৩] গ্রেফতারের কিছুক্ষণ পর মাস্টারসনকে ৩৩ লাখ ডলার জামিনের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে অন্তত ৩ জন নারীকে জোরপূর্বক ধর্ষণ করেছিলেন এবং অভিযোগে বলা হচ্ছে এ তিনটি ঘটনা পৃথক ছিল।

[৪] আদালতে মাস্টারসনের বিচার শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর।অভিযোগ প্রমাণিত হলে তার ৪৫ বছর জেল হতে পারে।

[৫] মাস্টারসনের আইনজীবী টম মেজারু বলেছেন তার মক্কেল দোষী নন এবং আদালতে তা সত্যি প্রমাণিত হবে। এধরনের অভিযোগে মাস্টারসনের স্ত্রী ব্যথিত বলেও জানান টম।

[৬] প্রায় ২০ বছর আগে মাস্টারসনের হলিউড হিলসের বাড়িতে যে ৩ নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাদের দুজনের বয়স ২৩ ও একজনের ২৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়