শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

ঝিনাইদহ প্রতিনিধি : [২] জেলায় কালীগঞ্জ পৌর এলাকার কলাহাটা মোড়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল মোল্লা (৫২) নামে শিশুটির সৎ বাবাকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

[৩] মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। ভিকটিম শিশুটি উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

[৪] ভিকটিমের মা নাজমা খাতুন জানান, রেজাউল মোল্লা তার স্বামী। তার দুই বউ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় আরেক বউ নিয়ে ভাড়া বাসায় থাকে। আমি তিন মেয়ে নিয়ে শহরের কলাহাটা এলাকায় ভাড়া বাসায় থাকি। সে মাঝে মাঝে এখানে আসে। সোমবার রাতেও সে আমাদের বাড়িতে আসে।

[৫] তিনি আরো জানান, মঙ্গলবার ভোরে আমরা দুইজন একসাথে বাইরে বের হই। সাথে সাথে সে ঘরে চলে যায়। আমি কিছুক্ষণ পর গিয়ে হাতে-নাতে ধরি। এরপর মেয়ের সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার জানতে পারি। এর আগেও সে মেয়ের সাথে এমন কাজ করেছে। মেয়েকে বলেছে কাউকে কিছু বললে তোকে গলা টিপে মেরে ফেলবো।

[৬] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা.মাহফুজুর রহমান মিয়া জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে রেজাউল মোল্লাকে আটক করা হয়েছে। বুধবার ঝিনাইদহ সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়