শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ১’শ ৮ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে ১৫ জুন (সোমবার) সন্ধ্যায় পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিব হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই রবিউল ইসলাম, এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা এলাকায় অভিযান চালায়।

[৩] এসময় গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুর গ্রামের মৃত হাসেন আলী ছেলে একরামুল ইসলাম (২৬), একই গ্রামের মৃত আঃ জোব্বারের ছেলে রানা মিয়া (২৫) ও পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী পলি বেগমকে (৩২) ১’শ ৮ পিস ইয়াবা ও তাদের কাছে থাকা একটি ডাউন মোটরসাইকেলসহ হাতে-নাতে গ্রেপ্তার করে।

[৪] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত পলি বেগমের স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে ইয়াবাসহ বিভিন্ন থানার ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

  • সর্বশেষ