শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে যোগীখালী খালে নির্মাণাধীন দেয়াল অপসারণের নির্দেশ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকায় যোগীখালী খাল দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের বিষয়টি অবশেষে নজরে এসেছে স্থানীয় প্রশাসনের। আমাদের অর্থনীতিসহ একাধিক জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়।

[৩] সংবাদটির সূত্র ধরে সোমবার (১৫ জুন) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থলে যান। ব্রীজ অকার্যকর করে খালের মধ্যে বাউন্ডারি দেয়াল নির্মাণের সত্যতা পান এবং সীমানা পরিমাপ করে লাল নিশান লাগিয়ে দেন। সেই সঙ্গে দেয়াল নির্মাণকারী সুজন মেটাল ইন্ডাষ্ট্রিজের মালিক দেওয়ান তমিজ উদ্দিনকে (তজু কোম্পানী) খালের অংশে নির্মাণাধীন দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন। এ সময় চান্দহর ও জামির্ত্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ দ্রুত হস্তক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

[৪] সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা বলেন, প্রবাহমান খালটির ব্রীজের অংশে নির্মিত দেয়াল ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ওই দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়