শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: [২] নাইক্ষ্যংছড়িতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ও মাস্ক না পরায় পৃথক অভিযানে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সাদিয়া আফরিন কচি।

[৩] উপজেলা প্রশাসন জানিয়েছেন, রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব অমান্য করা, সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, পথচারীসহ ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ২৬৯ ধারায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করা হয়।

[৪] অভিযান শেষে ইউএনও কচি জানান, এসব অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ