শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান : মৃত মানুষের উপর রাগ করতে নেই

শরিফুল হাসান : জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত চলেই গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, মৃত মানুষের উপর রাগ করতে নেই। তাকে অসম্মান করতে নেই। জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম।

 

সাংবাদিক হিসেবে অসংখ্যবার তার সাথে কথা বলতে হয়েছে। অনেক সংবাদ সম্মেলন কাভার করতে হয়েছে। ভালো বলতেন। এই বাংলাদেশের জন্য তার অনেক অবদান আছে। তবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে নিশ্চয়ই তিনি আরও ভালো করতে পারতেন। শুধু সে কারণেই আমি খুব করে চেয়েছিলাম তিনি আরও কিছুদিন বাঁচুন। সুস্থ হয়ে উঠুন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাটা দেখে যান তিনি। কিন্তু হলো না।

 

দোয়া করি পরপারে আল্লাহ তাকে ভালো রাখুন। আরেকটা কথা আমি রাষ্ট্রকে আবারও মনে করিয়ে দিতে চাই। দেখেন, প্রতিটি মৃত্যু আমরা ঠেকাতে পারবো না, কিন্তু প্রতিটি মৃত্যু ঠেকানোর চেষ্টা থাকতে হবে। রাষ্ট্র প্রতিটি মৃত্যু ঠেকানোর বিশ্বাসযোগ্য চেষ্টা করছে- সেটা দৃশ্যমান থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়