শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরলেন ৩৯১ জন

লাইজুল ইসলাম : [২] বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি শনিবার ভোর ৪টা ৩৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

[৩] তিনি বলেন, স্বাস্থ্য বিধি পরিপূর্ণ ভাবে পালন করা হয়েছে তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে।

[৪] বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, দুবাই থেকে দেশে ফেরার পর ৩৯১ জনকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের সবার কাছেই কোভিড-১৯ নেগেটিভ পিসিআর টেস্টের রিপোর্ট ছিলো বলে জানা গেছে।

[৫] এর আগে শুক্রবার ইতালির রোম শহরে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি দেশে ফেরেন। তারও আগে ১১ জুন দোহা থেকে বাংলাদেশে আসেন ৪০৯ বাংলাদেশি। ৬ জুন মালদ্বীপ থেকে আসেন ২৬৫ বাংলাদেশি। ৩ জুন কুয়ালালামপুর থেকে ফেরেন ১৪০ বাংলাদেশি, ৩১ মে দুবাই থেকে আসেন ২৬২ বাংলাদেশি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়