শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাব-৭ এর নতুন ক্যাম্প উদ্বোধন রোববার

রাজু চৌধুরী : [২] র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর র‌্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের বৃহৎ একটি অংশে অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় কাজের পরিধি বৃদ্ধি এবং অপরাধ দমনে হাটহাজারীতে র‌্যাব-৭ এর নতুন একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। আগামী রোববার ১৪ জুন র‌্যাব-৭ এর নতুন এ ক্যাম্প সিপিসি-২ হাটহাজারী উদ্বোধন।

[৩] র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, হাটহাজারীতে র‌্যাব-৭ এর নতুন একটি ক্যাম্প স্থাপন করা হচ্ছে। রোববার এটি উদ্বোধন করবেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মহোদয়। ইতোমধ্যে ক্যাম্প স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন এ ক্যাম্পের কোম্পানী কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে র‌্যাব-৭ এর মেজর মো. মুশফিকুর রহমানকে। র‌্যাব-৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, কাপ্তাইসহ রাঙ্গামাটি অঞ্চলে অপরাধ দমনে কাজ করবেন। লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল আরও বলেন, উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি গুরুত্বপূর্ণ এলাকা। এছাড়া রাঙ্গামাটির কাপ্তাইসহ গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। এসব এলাকায় সহজে আমরা মুভমেন্ট করতে পারবো এবং কাজে গতি আসবে। ঐ এলাকা গুলোর অপরাধের মাত্রা বিবেচনা করে আমরা নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়