শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাকিস্তানে স্যামিকে কখনো কালো বলা হতো না, তাকে রাজার সম্মান দেয়া হয়

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ড্যারেন স্যামিসহ বাকি ক্যারিবিয়ান ক্রিকেটারদেরকে রাজার সম্মান দেয়া হয় বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) দল পেশওয়ার জালমি ফ্র্যাঞ্চাইজির মালিক জাভেদ আফ্রিদি।

[৩] সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামি। ক্যারিবিয়ান এই তারকা জানিয়েছিলেন গায়ের রঙ কালো হওয়ায় আইপিএলে তাকে এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে কালু বলে সম্বোধন করা হতো।

[৪] এবার স্যামির অভিযোগের ইস্যু টেনেই মূলত ভারতকে খোঁচা দিয়েছেন জাভেদ আফ্রিদি। পেশওয়ার জালমির মালিক বলেছেন, স্যামির মতো ক্যারিবীয় ক্রিকেটারদের সঙ্গে রাজার মতো আচরণ করা হয় পাকিস্তানে। - দ্য ডন

[৫] আইপিএলে তিক্ত অভিজ্ঞতা হলেও পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) দারুণ আতিথেয়তা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্যামি। শুধু তাই নয়, কিছুদিন আগে তাকে সম্মানসূচক নাগরিকত্বও দিয়েছে পাকিস্তান সরকার। সুতরাং ক্যারিবিয়ান ক্রিকেটারদের যোগ্য সম্মানই দিচ্ছে পাকিস্তান।

[৬] জাভেদ আফ্রিদিও ক্যারিবিয়ানদের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, 'ওরা (ক্যারিবিয়ান ক্রিকেটার) প্রকৃতিগতভাবেই আকর্ষণীয় খেলোয়াড়। ম্যাচ বিজেতা হিসেবেই তাদের গণ্য করা হয়। পাকিস্তানি ভক্তরা তাদের খেলা দেখতে ভালবাসে, তাদের সমর্থন করে। বিশেষ করে যখন তারা পিএসএল খেলে।

[৭] যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যা করার পর বর্ণবাদ নিয়ে সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করছেন তারা। এই তালিকায় ক্রিস গেইলের পর যোগ দিয়েছেন স্যামিও। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ