শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ১২ জুন, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিয়াটলে সেনা মোতায়েন হবে অবৈধ ও অগ্রহণযোগ্য ট্রাম্পকে বললেন মেয়র জেনি ডারকান

রাশিদ রিয়াজ : [২] সিয়াটলে পুলিশী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ হটানোর জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প সেনা পাঠানোর ইচ্ছা প্রকাশের পর বিষয়টিকে সেখানকার মেয়র জেনি ডারকান আক্রমণ করার হুমকি হিসেবে অভিহিত করেছেন। মেয়র বলেন সিয়াটল কখনো ট্রাম্পের এ ইচ্ছাকে মেনে নেবে না। আপনি নিজের বাঙ্কারে ফিরে যান। সিএনএন

[৩] ট্রাম্প টুইটে মেয়র জেনিকে বলেন বিক্ষোভকারীদের কাছ থেকে শহর ফিরিয়ে নিন, যদি তা না পারেন তাহলে আমিই তা করব। কার্যত সিয়াটলে ফেডারেল ট্রুপস পাঠানোর ইঙ্গিত দেন এ টুইটের মাধ্যমে প্রেসিডেন্ট। ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলিকেও এ টুইটের মাধ্যমে ইশারা দেন ট্রাম্প।

[৪] সিয়াটলে ডাউনটাউন পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীরা পুলিশী নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু মেয়র জেনি মনে করেন সেনা পাঠিয়ে তা দমন করলে শহরটির মানুষের মধ্যে দ্বিধাবিভক্তি ও সন্ত্রাস আরো বাড়বে। তাই সেনাকে শহরটিতে স্বাগত জানানো ঠিক হবে না। এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার স্পষ্ট জবাবে এ মন্তব্য করেন মেয়র জেনি।

[৫] মেয়র জেনি বলেন বিক্ষোভকারীদের অধিকাংশই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প কখনো বুঝতে পারবেন না যে স্থানীয় বাসিন্দাদের বুঝতে পারা ও তাদের কথা শোনা কোনো দুর্বলতা নয় বরং তা শক্তি।

  • সর্বশেষ